জাতীয়
প্রধান খবর

সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া বাড়ানো যাবে না: মালিক সমিতির কঠোর নির্দেশ

সরকারের পক্ষ থেকে চূড়ান্ত নির্দেশনা না আসা পর্যন্ত সারা দেশে বাসভাড়া বৃদ্ধি না করার নির্দেশ দিয়েছে পরিবহন মালিক সমিতি। বুধবার বাস মালিক সমিতির পক্ষ থেকে মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ডিজেলের দাম বৃদ্ধির অজুহাতে সরকারি সিদ্ধান্ত ছাড়া কোনোভাবেই বাসের ভাড়া বাড়ানো যাবে না। বাসভাড়া নির্ধারণে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে।

দেশের সব রুটে চলাচলকারী পরিবহন মালিক ও শ্রমিকদের এ নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বাড়ায় পরিবহন পরিচালনা ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি ডলারের দাম বৃদ্ধির কারণে গাড়ির যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ ব্যয়ও অনেক বেড়েছে।

এই পরিস্থিতিতে পরিবহন খাতকে লোকসান থেকে রক্ষা করতে দ্রুত বাস্তবসম্মতভাবে ভাড়া সমন্বয়ের জন্য সরকারের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে সমিতি।

এদিকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি একচেটিয়াভাবে বাস ও লঞ্চের ভাড়া বাড়ানো হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।

সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বুধবার এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক ক্রেতা-ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে ভাড়া বাড়ানো হলে যাত্রীদের স্বার্থে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button