জাতীয়
প্রধান খবর

প্রধানমন্ত্রীর অফিসে লাঞ্চ-নাস্তার বাজেট ১৫০ টাকা, আগে কত ছিল?

গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর প্রতিনিধিরা। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত ওই বৈঠকে সংবাদপত্র শিল্পের বর্তমান সংকট, অর্থনৈতিক চাপ, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা-সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, প্রতি তিন মাস অন্তর এ ধরনের বৈঠক আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।

এদিকে, প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব প্রতিনিধিদের বৈঠকটি দুপুরে অনুষ্ঠিত হয়। এ সময় গণমাধ্যম মালিকদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

আজ বুধবার (২২ এপ্রিল) এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, বৈঠকের লাঞ্চ মেন্যুতে ছিল ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজি, ডিম সেদ্ধ রান্না, ডাল ও দই।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা, যা আগে এর চেয়ে পাঁচ গুণেরও বেশি ছিল।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button