
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৮৭ জনের শরীরে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত এক দিনে নতুন আক্রান্তদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে। একই সঙ্গে বিভিন্ন হাসপাতালে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪