জাতীয়
প্রধান খবর

আগামী সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সচিবালয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর রায় বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। তবে এটি কোন কাঠামো বা ফরম্যাটে পরিচালিত হবে, তা বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর রায়ের আলোকে পরবর্তী সংসদ অধিবেশনে একটি সংবিধান সংশোধনী বিল আনা হবে। এ ক্ষেত্রে ‘জুলাই চার্টার’-কে মুখ্য বিবেচনায় রাখা হবে।

আইনমন্ত্রী জানান, সংশোধনী প্রক্রিয়ায় বিভিন্ন অংশীজনের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং সে অনুযায়ী নির্বাচনকালীন সরকারের কাঠামো চূড়ান্ত করা হবে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button