
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯৮৮ জন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৭০ জন, চট্টগ্রাম বিভাগে ১২৩ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১৭৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৯ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ১৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন, রাজশাহী বিভাগে ৪৯ জন এবং রংপুর বিভাগে ৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ৩২ জন। একই সময়ে ডেঙ্গুতে মোট ১১৩ জনের মৃত্যু হয়েছে।
তথ্যসূত্র: যমুনা টিভি
