জাতীয়
প্রধান খবর

স্থানীয় সরকার নির্বাচন: ভোটার স্থানান্তরের সুযোগ ৭ সেপ্টেম্বর পর্যন্ত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আবেদন করা যাবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

বুধবার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল, আবেদন ইস্যু এবং দাখিলকৃত আবেদন নিষ্পত্তির জন্য বিস্তারিত সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিলের শেষ তারিখ ৭ সেপ্টেম্বর। দাখিলকৃত আবেদনসমূহ ইস্যুর শেষ তারিখ ৯ সেপ্টেম্বর এবং ভোটার স্থানান্তরের জন্য জমা দেওয়া আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ১০ সেপ্টেম্বর।

চিঠিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী স্থানান্তরের আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং রেজিস্ট্রেশন কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

তথ্যসূত্র: একাত্তর টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button