আন্তর্জাতিক খবর
প্রধান খবর

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধস, প্রাণহানি বেড়ে ১ হাজার ১২৭

ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে নেপালে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৭ জনে। এ দুর্যোগে এখনও নিখোঁজ রয়েছেন সাড়ে ৪ হাজারের বেশি মানুষ। নিখোঁজদের সন্ধানে অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান।

দুর্গত এলাকাগুলোতে উদ্ধারকাজে নেপালের সেনাবাহিনী ও পুলিশের ১০ হাজারের বেশি সদস্য কাজ করছেন। তাদের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন ভারত, চীনসহ বিভিন্ন দেশের উদ্ধারকারীরাও। পাশাপাশি দুর্গত মানুষের জন্য চলছে ত্রাণ তৎপরতা।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ভয়াবহ এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অন্তত ৩০০টি ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বহু স্থাপনা।

পাহাড়ি ঢল ও ভূমিধসে বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট এবং যোগাযোগ অবকাঠামোও ধ্বংস হয়ে গেছে। ফলে অনেক এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় বেগ পেতে হচ্ছে।

বিধ্বস্ত অবকাঠামো পুনর্নির্মাণ করে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে অন্তত তিন মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে প্রশাসন।

এই বিভাগের অন্য খবর

Back to top button