জাতীয়
প্রধান খবর

হামের উপসর্গে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৫৪

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৪ জন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪০ জন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৮৮ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছেন ৯৯ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৭ জনে।

একই সময়ে দেশে মোট হাম সংক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ২৬২ জন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৫৬৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ও নিশ্চিত রোগীর সংখ্যা ১ হাজার ১৫৪ জন। তাদের মধ্যে ৪০ জনের হাম নিশ্চিত হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button