
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩০০ জন। রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১৮ জন। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮২ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১০৩ জনের। অর্থাৎ নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট ২০৫ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৭৪৮ জন। আর সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জন।
হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন।
তথ্যসূত্র: যুগান্তর


