জাতীয়
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৩১ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩১ জন।

শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২১৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৪ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২০৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪০৬ জন রয়েছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ১৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন, রাজশাহী বিভাগে ১৪১ জন, রংপুর বিভাগে ৭৫ জন এবং সিলেট বিভাগে ১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৯৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯৭ হাজার ৮২ জন।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button