জাতীয়

করোনা প্রতিরোধে নাকের স্প্রে ‘বঙ্গসেইফ’ তৈরির দাবি বাংলাদেশি গবেষকদের

করোনাভাইরাস প্রতিরোধী নাকের স্প্রে ‘বঙ্গসেইফ’ তৈরির দাবি করেছে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস-বিআরআইসিএম।

প্রতিষ্ঠানটির মহাপরিচালক মালা খান জানান, এ সপ্তাহেই ক্লিনিক্যাল ট্রায়েলের জন্য এটি বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ-বিএমআরসিতে পাঠানো হবে।

মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রথমবারের মত বিষয়টি সামনে আনে বিআরআইসিএম।

বঙ্গোসেইফ করোনা রোগীদের ‘ভাইরাল লোড কমিয়ে মৃত্যু ঝুঁকি হ্রাস’ করার পাশাপাশি ‘কমিউনিটি ট্রান্সমিশন নিয়ন্ত্রণে’ ভূমিকা রাখতে পারে বলে বিআরআইসিএম এর গবেষকদের ভাষ্য।

রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি বলছে, তাদের এই ওষুধ নাক ও মুখে স্প্রে হিসেবে ব্যবহার করতে হয়। এর নাম তারা দিয়েছে ‘বঙ্গোসেইফ ওরো নেইজল স্প্রে

এই বিভাগের অন্য খবর

Back to top button