জাতীয়

গত দুদিনে টিকা নিলেন প্রায় ৭৮ হাজার মানুষ

দেশের নির্ধারিত সব টিকাদান কেন্দ্রে তৃতীয় দিনের মতো দেয়া হচ্ছে করোনা ভ্যাকসিন। গেল দুদিনে করোনার টিকা নিয়েছেন প্রায় ৭৮ হাজার মানুষ।

সারাদেশে ১ হাজারের বেশি কেন্দ্রে দেয়া হচ্ছে টিকা। সোমবার থেকে ওয়েবসাইটে নিবন্ধন ছাড়াও কেন্দ্রে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা নিতে পারছেন আগ্রহীরা। একইসাথে নিবন্ধন করতে পারছেন চল্লিশোর্ধরাও। প্রথম টিকা দেয়ার পর দ্বিতীয় টিকা কখন দিতে হবে সেটাও জানিয়ে দেয়া হচ্ছে।

তবে রাজধানীর বাইরে পুরুষের তুলনায় নারীদের টিকা নেয়ার হার কম। প্রতিদিন সারাদেশে ৩ লাখ ৬০ হাজার টিকা দেয়ার প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এই বিভাগের অন্য খবর

Back to top button