করোনা আপডেটজাতীয়

দেশে করোনায় আরও মৃত্যু ১০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৫৪০ জন।

শনিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া ১০ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৪৫১ জনের মৃত্যু হল।

আর গত ২৪ ঘণ্টায় আরও ৫৪০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৯ হাজার ৭২৪  জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮২২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ১ হাজার ৯৬৬ জন হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button