করোনা আপডেটজাতীয়প্রধান খবর
করোনায় আরো ২১ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৪৭ জন। শনাক্তের হার ৩ দশমিক ৪৩ শতাংশ। গতকাল ছিলো ৩ দশমিক ২৪ শতাংশ। এসময় মৃত্যু হয়েছে ২১ জনের।
শুক্রবার (১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৫৩১ জনের।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৬০ জন। এখনও পর্যন্ত ভাইরাসের সাথে লড়াই করে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৭৫৮ জন।
দেশে করোনার শনাক্তর ৫৭২তম দিন পর্যন্ত বিভিন্ন সময়ে মোট সংক্রমিত হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৭৫৮ জন। মোট সংক্রমণের হার ১৫ দশমিক ৯৬।
দেশে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১২ হাজার ৩২৬ জন।

