জাতীয়

বিশ্বের ১৮ দেশে মৈত্রী দিবস উদ্‌যাপন করবে ঢাকা-দিল্লি

বাংলাদেশ ও ভারতের বাইরে বিশ্বের ১৮ দেশে একত্রে মৈত্রী দিবস উদ্‌যাপন করবে ঢাকা-দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, ২০২১ সালের মার্চে জাতীয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময়ে আগামী ৬ ডিসেম্বর একত্রে মৈত্রী দিবস উদ্‌যাপনের সিদ্ধান্ত হয়। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বাধীনের ১০ দিন আগে ভারত অন্যতম বন্ধু দেশ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপন করেছিল।

তারই অংশ হিসেবে বেলজিয়াম, কানাডা, মিশর, ইন্দোনেশিয়া, রাশিয়া, কাতার, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, মালয়েশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ও ভারত একত্রে ৬ ডিসেম্বর মৈত্রী দিবস উদ্‌যাপন করবে। একত্রে মৈত্রী দিবস উদ্‌যাপন দুই দেশের মানুষের মধ্যে গভীর ও চিরস্থায়ী বন্ধুত্ব প্রতিফলিত হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button