দেশে করোনায় আরও ১ হাজার ১১৬ জন শনাক্ত

করোনাভাইরাসে নতুন করে আরো ১ জনের মৃত্যু হয়েছে। এর বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ১৫৪ জন। গতকালও দেশে করোনায় ১ জনের মৃত্যু হয়। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১১৬ জনের। গতকাল আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ১৪৬ জন।
শনাক্তের হার ৫ দশমিক ৭৯ শতাংশ। গতকাল এই হার ছিলো ৫ দশমিক ৬৭ শতাংশ।
শনিবার (৮ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৯ জনের।
দেশে করোনার শনাক্তের ৬৭১তম দিন পর্যন্ত বিভিন্ন সময়ে মোট সংক্রমিত হয়েছেন ১৫ লাখ ৯২ হাজার ২০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৬৬৮ জন।
বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৩ হাজার ৪৪২ জন।
গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ২৭৫টি নমুনা।
তথ্য অনুযায়ী, যিনি মারা গেছেন তিনি একজন নারী।



