জাতীয়প্রধান খবর

রাত ৮ টার পর দোকানপাট বন্ধ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

আগামীকাল বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে রাত ৮ টার পর দোকানপাট বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সারাদেশের হাসপাতালগুলোতে ২০ হাজার বেড প্রস্তুত রাখা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট রোধে স্বাস্থ্য অধিদফতরের দেয়া বিধি-নিষেধ কড়াকড়িভাবে বাস্তবায়ন করা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে না।

প্রসঙ্গত, ৪ জানুয়ারি এক সরকারি তথ্যবিবরণীতে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনাগুলো জানানো হয়। সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগমে নিরুৎসাহিত করা হয়েছে এই নির্দেশনায়।

এই বিভাগের অন্য খবর

Back to top button