জাতীয়

দ্বিতীয় বৈঠকে সার্চ কমিটি

দ্বিতীয় বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে নাম সুপারিশের জন্য গঠিত অনুসন্ধান কমিটি।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে মিলিত হন তারা।
এর আগে ৬ ফেব্রুয়ারি প্রথম বৈঠকে বসে সার্চ কমিটি।

আজকের পর সার্চ কমিটি আরো দুটি বৈঠক করবে। ১২ ফেব্রুয়ারি দুপুর ২টায় এবং ১৩ ফেব্রুয়ারি দুপুর ১টায় মোট মিটিং দুটি অনুষ্ঠিত হবে

প্রথম বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সিভিল সোসাইটি ও মিডিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, নির্বাচন সংক্রান্ত যারা বিশেষজ্ঞ আছেন, তাদের নিয়ে কমিটি মিটিংয়ে বসবে এবং তাদের কাছ থেকে সাজেশন্স বা প্রপোজাল থাকলে নেয়া হবে। এরপর কমিটি সবার বক্তব্য এবং আইন ও অন্যান্য জিনিস দেখে যেভাবে আইনে যোগ্যতার কথা বলা আছে, সেগুলো বিবেচনা এবং আইন অনুযায়ী বাছাই করে পাঁচজনের জন্য প্রত্যেকের বিপরীতে দুজন করে মোট ১০ জনের নাম দেয়া হবে।

কোনো রাজনৈতিক দলের সঙ্গে বসবেন না জানিয়ে তিনি আরো বলেন, তারা ইমেইলের মাধ্যমে নাম দিতে পারবেন। প্রথম বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগ ইমেইলের মাধ্যমে ১০ ফেব্রুয়ারির মধ্যে নাম চেয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেয়ার জন্য নাম সুপারিশ করতে সার্চ কমিটি গঠন করে গত ৫ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হচ্ছে। নিয়মানুযায়ী, এর আগেই নতুন ইসি গঠন করা হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button