জাতীয়

বন্যার সতর্কবার্তা দিল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর পক্ষ থেকে বন্যার সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী ৫ জুনের মধ্যে ফসল সংগ্রহ করতে বলেছে সিরাজগঞ্জ পাউবো।

শুক্রবার (৩ জুন) দুপুরে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আগাম সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, চলতি মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে দেশের উত্তরের তিন বিভাগ, রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ভারী বর্ষণ এবং উজানে ভারতীয় ভূখণ্ডে অতিভারী বর্ষণের কারণে দেশের উত্তরের নদ-নদীতে পানির সমতল বৃদ্ধি পেতে পারে। এতে উত্তরের তিন বিভাগের নিচু এলাকাগুলো বন্যার পানিতে প্লাাবিত হয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। একই সঙ্গে দুর্বল বেড়িবাঁধগুলো ভেঙে গিয়ে নতুন এলাকা প্লাবিত হতে পারে। বন্যা মোকাবিলায় দুর্বল বেড়িবাঁধগুলো মেরামত করে এলাকাগুলোয় বন্যার পূর্ব প্রস্তুুতি হিসেবে ত্রাণ সংস্থাগুলোকে প্রস্তুত থাকার কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাবলু কুমার সূত্রধর জানান, বন্যা সতর্ককরণ ম্যাসেজটি আমরা পেয়ে তা মাঠ পর্যায়ে জানিয়ে দিয়েছি। সিরাজগঞ্জে বেশিরভাগ জমির ফসল কাটা হয়েছে। বাকি যা আছে তা দ্রুত কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button