জাতীয়

পদ্মা সেতুতে উল্টে গেছে প্রাইভেটকার

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেছে একটি প্রাইভেটকার। দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়ির দুই যাত্রী।

বুধবার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে টোলপ্লাজার অভিমুখে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত দুইজনকে চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

মাওয়া ট্রাফিক পুলিশ জানান, ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে গাড়িটি টোল প্লাজার অভিমুখে আসে। দ্রুতগতির গাড়িটি পদ্মা সেতু উত্তর থানার মোড়ে ডিভাইডারে ডান চাক্কা ধাক্কা খেয়ে গাড়ি ছিটকে অনেক দূর চলে গিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা দুইজন আহত হয়।

আহতদের পদ্মা সেতু কর্তৃপক্ষের গাড়িতে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button