রাজনীতি
প্রধান খবর

২০২৬-২০২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা জামায়াতের

২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরের জন্য পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে সংগঠনকে শক্তিশালী করতে সারা দেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের জন্য একজন করে পরিচালক নিয়োগ দিয়েছে দলটি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় মজলিসে শূরার এক ভার্চুয়াল বৈঠকে নেতাদের পরামর্শের ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে বৈঠকে অংশ নেন।

১৪ অঞ্চলের পরিচালকরা

সারাদেশের ১৪টি অঞ্চলের জন্য দায়িত্বপ্রাপ্ত পরিচালকরা হলেন-

  • মাওলানা আবদুল হালিম (রংপুর-দিনাজপুর)
  • এটিএম আজহারুল ইসলাম (বগুড়া)
  • মাওলানা রফিকুল ইসলাম খান (রাজশাহী)
  • মোবারক হোসাইন (কুষ্টিয়া-যশোর)
  • অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ (খুলনা)
  • অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল (বরিশাল)
  • অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন (ময়মনসিংহ)
  • মিয়া গোলাম পরওয়ার (ঢাকা মহানগর)
  • সাইফুল আলম খান মিলন (ঢাকা উত্তর)
  • আবদুর রব (ঢাকা দক্ষিণ)
  • ড. হামিদুর রহমান আযাদ (ফরিদপুর)
  • অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (সিলেট)
  • মাওলানা এটিএম মাছুম (কুমিল্লা-নোয়াখালী)
  • মাওলানা মুহাম্মাদ শাহজাহান (চট্টগ্রাম)

নতুন কমিটির প্রেক্ষাপট

উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর ডা. শফিকুর রহমানকে জামায়াতের আমির নির্বাচনের প্রায় তিন মাস পর দলটি নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করল। ভার্চুয়াল বৈঠকে আমির কেন্দ্রীয় মজলিসে শূরার সঙ্গে পরামর্শক্রমে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় দায়িত্বশীল নেতাদের নির্বাচিত করেন এবং তাদের শপথ পরিচালনা করেন।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button