
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে ৭২ সদস্যের বছরপূর্তি উদ্যাপন বাস্তবায়ন কমিটি গঠন করেছে দলটি।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন-এর নির্দেশক্রমে আগামী ২৮ ফেব্রুয়ারি (শনিবার) দলটির এক বছর পূর্তি উপলক্ষে এই কমিটি গঠন করা হয়েছে।
নেতৃত্বে যারা
- আহ্বায়ক: আরিফুল ইসলাম আদীব
- সদস্য সচিব: সালেহ উদ্দিন সিফাত

এছাড়া ৭০ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির সদস্যরা
নুসরাত তাবাসসুম, সারোয়ার তুষার, মুজাহিদুল ইসলাম শাহিন, মাহিন সরকার, নিজাম উদ্দিন, আলাউদ্দিন মোহাম্মদ, অ্যাডভোকেট হুমায়রা নূর, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, সাগুফতা বুশরা মিশমা, ফয়সাল মাহমুদ শান্ত, তারেক রেজা, মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির, তাহসীন রিয়াজ, সাইফুল্লাহ হায়দার, সাদিয়া ফারজানা দিনা, মো. আতাউল্লাহ, মোল্যা রহমাতুল্লাহ, এস এম শাহরিয়ার, ড. জাহেদুল ইসলাম, আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন, আবু সাঈদ লিয়ন, গোলাম মর্তুজা সেলিম, মোস্তাক আহমেদ শিশির, সানাউল্লাহ খান, মেহেরাব হোসেন সিফাত, ভীম্পাল্লী ডেভিড রাজু, সাদ্দাম হোসেন, নাভিদ নওরোজ শাহ, আরিফুর রহমান তুহিন, আমিরুল ইসলাম, সাগর বড়ুয়া ও মো. মাহবুব আলম।
এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন-আসাদ বিন রনি, প্রীতম সোহাগ, নাহিদ উদ্দিন তারেক, মিয়াজ মেহরাব তালুকদার, আব্দুল্লাহ আল মুহিম, খায়রুল কবির, অ্যাডভোকেট মনজিলা ঝুমা, ডা. মিনহাজুল আবেদীন, সাকিব শাহরিয়ার, নয়ন আহম্মেদ, আবদুল্লাহ আল মাহমুদ জিহান, ফাহিম রহমান খান পাঠান, ইমরান নাঈম, মো. ওমর ফারুক, আসাদুল ইসলাম (মুকুল), ফিহাদুর রহমান দিবস, মো. তৌহিদ আহমেদ আশিক, মো. আব্দুল মুনঈম, ইনজামুল হক, এহসানুল মাহবুব জোবায়ের, আব্দুল্লাহিল মামুন নিলয়, জাহিদুল ইসলাম সৈকত, মাহবুব ই খোদা, তৌহিদ হোসেন মজুমদার, রফিকুল ইসলাম কনক, মো. আরিফুল দাড়িয়া, ইনজিমামুল ইসলাম, অ্যাডভোকেট মো. ছেফায়েত উল্যা, সাইফুল ইসলাম, ইয়াহিয়া জিসান, মো. সোহেল রানা, জাওয়াদুল করিম, ইফতেখারুল ইসলাম, জায়েদ বিন নাসের, সালাউদ্দিন জামিল সৌরভ, জুবাইরুল আলম মানিক ও খন্দকার খালেদা আক্তার।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে এবং কমিটি তা বাস্তবায়নে সমন্বয় করবে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪



