শোকাবহ আগস্টে বগুড়া জেলা আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি

বগুড়ায় জাতীয় শোক দিবসে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ।
বিষয়টি নিশ্চিত করেছে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েল।
১৫ ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, বগুড়া জেলা শাখা কেন্দ্রীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ।
একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগ, বগুড়া জেলা শাখার আওতাধীন সকল উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড সহ সকল সহযোগী সংগঠন ও সর্বস্তরের নেতাকর্মীকে জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়েছেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
কর্মসূচি সমূহ নিম্নরূপ:
৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের জন্মদিন। উপলক্ষে দোয়া মাহফিল। স্থান বাইতুর রহমান সেন্টাল জামে মসজিদ। সময় বাদ যোহর।
৮ আগষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল স্থান : বায়তুর রহমান (ভাই পাগলা মাজার) জামে মসজিদ সময় বাদ যোহর ।
১৫ আগষ্ট সংগঠন কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনিম্মিত করণ ও কালো পতাকা উত্তোলন বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনও দোয়া মাহফিল স্থান বগুড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদ। সময় বাদ যোহর ।
১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা।
২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে দোয়া মাহফিল স্থান: বাইতুর রহমান সেন্টাল জামে মসজিদ। সময: বাদ যোহর
এছাড়াও ১৭ আগস্ট বগুড়া জেলা ছাত্রলীগ দোয়া মাহফিল। ১৮ আগস্ট বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগ আলোচনা সভা ও দোয়া মাহফিল, দলীয় কার্যালয় ।
২৩ আগস্ট জাতীয় শ্রমিক লীগ বগুড়া জেলা শাখা, দোয়া মাহফিল, দলীয় কার্যালয় । ২৭ আগস্ট বগুড়া জেলা যুব মহিলা লীগ স্মরণ সভা ও দোয়া মাহফিল, দলীয় কার্যালয় । ২৮ আগস্ট বগুড়া জেলা মৎংঃ “বি লীগ দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ ।
২৫ আগস্ট বগুড়া জেলা তাঁতী লীগ, দোয়া মাহফিল (২৬ আগস্ট বগুড়া জেলা কৃষকলীগ আলোচনা সভা ও দোয়া মাহফিল, দলীয় কার্যালয় ।
৩০ আগস্ট বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগ দোয়া মাহফিল । ৩১ আগস্ট বগুড়া জেলা যুবলীগ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
এ বিষয়ে বগুড়া জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজি জুয়েল বলেন, উক্ত মাসব্যাপী কর্মসূচিতে দোয়া মাহফিল সমূহ স্ব-স্ব উপজেলায় নবনির্মিত মডেল মসৃজিদে আয়োজন করার জন্য বলা হলো।



