প্রধান খবররাজনীতি
স্ত্রীসহ করোনায় আক্রান্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

স্ত্রীসহ করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমেরও করোনা টেস্টের ফল পজিটিভ এসেছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকালে এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, কয়েক দিন ধরে বিএনপির মহাসচিব ও তার স্ত্রী অসুস্থতা বোধ করছিলেন।
দলীয় সূত্র জানায়, স্কয়ার হাসপাতালের আইসিইউ ও করোনা বিশেষজ্ঞ ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে।
