ধর্ম
প্রধান খবর

শেষ হলো হজ ফ্লাইট, সৌদি আরবে পৌঁছেছেন ৭৯ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

বাংলাদেশ থেকে চলতি বছরের পবিত্র হজের সব ফ্লাইট সফলভাবে শেষ হয়েছে। নিবন্ধিত সব হজযাত্রী ইতোমধ্যেই সৌদি আরবে পৌঁছেছেন।

শুক্রবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হজ বুলেটিন অনুযায়ী, এবার মোট ২০১টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭৩ হাজার ৯২৬ জন হজযাত্রী।

পবিত্র হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

এদিকে, এবারের হজে গিয়ে এখন পর্যন্ত ২৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ৭ জন নারী রয়েছেন।

তাদের মধ্যে মক্কায় ১৫ জন এবং মদিনায় ৯ জন মারা গেছেন।

সবশেষ ২২ মে মক্কায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা মোহাম্মদ নজরুল ইসলাম (৬১) নামের এক হজযাত্রীর মৃত্যু হয়েছে।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button