
বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া রহিমাবাদ শালুকগাড়ী সি-ব্লক এলাকায় তুষার (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যরা শয়নকক্ষে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেলে চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।
তুষার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী। তার বাবা সেনাবাহিনীর সদস্য এবং পরিবারসহ ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ঘটনার সময় বাসায় একাই ছিল তুষার। বেলা ১২টার পর বাবা অফিস থেকে ফিরে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখে সন্দেহ হলে জানালা দিয়ে উঁকি দিয়ে ঝুলন্ত দেহ দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় পুলিশে খবর দেওয়া হয়।
তুষারের লাশের পাশে একটি ছোট্ট চিরকুট পাওয়া যায়। যাতে লেখা ছিল “আমার মৃত্যুতে কেউ দায়ী নয়।”
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।



