দুর্ঘটনাশাজাহানপুর উপজেলা

বগুড়ার শাজাহানপুরে ট্রাকের চাপায় সংবাদপত্র বিক্রেতা নিহত

বগুড়ার শাজাহানপুরে ট্রাকের চাপায় আবু সাঈদ (৪৮) নামে এক সংবাদপত্র বিক্রেতা নিহত হয়েছেন।

আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার বয়ড়াদিঘী নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত আবু সাঈদ বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়ার বাসিন্দা এবং বগুড়া জেলা জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক।

জানা গেছে, আবু সাঈদ তার গ্রামের বাড়ি কাহালু উপজেলার জামগ্রাম থেকে বগুড়া শহরের বাসায় ফেরার পথে বয়ড়াদিঘী নামক স্থানে ট্রাক চাপায় নিহত হয়। এতে তার মাথাসহ মুখমণ্ডল থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই মারা যান।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এস আই) শামিম আহম্মেদ বলেন, ‘নিহতের মুখমণ্ডলসহ মাথা থেঁতলে যাওয়ায় কেউ তাকে চিনতে পারেনি। পরে প্যান্টের পকেটে থাকা পরিচয়পত্র দেখে নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button