শাজাহানপুর উপজেলা

বগুড়ায় ডিবির অভিযানে ০২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)জনাব আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি,বগুড়ার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদকবিরোধী অভিযানে ০২ কেজি গাঁজাসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বগুড়া ডিবির একটি টিম গতকাল ইং-১২/০৩/২০২১ তারিখ রাত্রি ২১.১০ ঘটিকার সময় বগুড়া শাজাহানপুর থানাধীন বনানী সাকিনস্থ হক ফিলিং স্টেশন হইতে ০৩(তিন) কেজি গাঁজাসহ আসামী ১. মোঃ আলমগীর হোসেন(২৬), পিতা-মোঃ আলী উদ্দিন, সাং-অনন্তপুর বুড়াটারি, থানা-ফুলবাড়ী; ২.মোঃ শাহ আলী(৩৩), পিতা-আলহাজ্ব মোঃ সামছুল হক দেওয়ানী; ৩। মোঃ শুকর আলী(৩৭), পিতা-মোঃ রুস্তম আলী, উভয় সাং-চাকেরকুঠি(পূর্ব সুকাতি), উভয় থানা-নাগেশ্বরী, সকলের জেলা-কুড়িগ্রামগণকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে আসামী মোঃ আলমগীর হোসেনের নামে বগুড়ার আদমদীঘি থানায় ৬০(ষাট) কেজি গাঁজার একটি মাদক মামলা বিচারাধীন রহিয়াছে।

সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে যোগাযোগ করুন-01320-126903

এই বিভাগের অন্য খবর

Back to top button