প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ার শাজাহানপুরে বাসচাপায় এক বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে বাসচাপায় শামসুন্নাহার বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০টায় উপজেলার রানীরহাট সিএনজি স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামছুন্নাহার উপজেলার রানীরহাট সিএনজি স্ট্যান্ড এলাকার মোঃ ছালেকের স্ত্রী।

জানা গেছে, শামসুন্নাহার বেগম রাস্তার অপরপ্রান্ত থেকে সিএনজিতে উঠার জন্য স্ট্যান্ডের দিকে আসছিলেন। পথিমধ্যে রাস্তা পারাপারের সময় একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এ সময় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে ‍মৃত ঘোষণা করেন।

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামিম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button