প্রধান খবরশাজাহানপুর উপজেলা
বগুড়ায় কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

বগুড়ায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
সুজাবাদ দহপাড়া এলাকায় একটি মটর গ্যারেজে কাজ করা নিহত শাকিল আহম্মেদ শাজাহানপুর উপজেলার বেজোড়া গ্রামের সুজন মিয়ার ছেলে।
শনিবার বিকেল ৫টার দিকে বগুড়ার ২য় বাইপাস মহাসড়কে সুজাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানাগেছে, প্রতিদিনের ন্যায় কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলে শাকিল। তার মটর গ্যারেজ থেকে ৩-৪ শ’ গজ দূরে মহাসড়কে বিপরীতমুখী একটি কার্ভাডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাকিল আহম্মেদ ঘটনাস্থলেই মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার কৈগাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রাজু কামাল।




