বগুড়ায় নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় নিহত ২

বগুড়ার শাজাহানপুরে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত এবং আহত হয়েছেন আরো চারজন।
নিহত দুজন হলেন- মো আব্দুল বাকী (৫৫) ও সুমি আক্তার পুতুল (২৬)। উভয় গাবতলীর বাসিন্দা।
শনিবার রাত পৌনে আট টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের স্থানীয় সড়কের তিনপুকুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, মাদলা থেকে যাত্রীবাহী একটি অটো বাগবাড়ীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে তিনপুকুর এলাকায় বিপরীতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোকে ধাক্কা দেয়। দূর্ঘটনায় ২ জন নিহত হন। শিশুসহ আহত চারজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। দূর্ঘটনায় নিহত ২ জনের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এসএ



