প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ায় বাসে তল্লাশি, গাঁজাসহ গ্রেফতার ২

বগুড়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে শাজাহানপুরের টিএমএসএস পেট্রোল পাম্প থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার পূর্ব কুমকারা এলাকার নশু মিয়ার ছেলে আনোয়ার হোসেন(৩৬) এবং জসিম উদ্দিনের ছেলে আঃ কাইয়ুম।

৪ এপিবিএন বগুড়ার অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ জয়নুল আবেদীন জানান, শাজাহানপুর থানা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। সিলেট-দিনাজপুরগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ছয় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button