প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ায় খাল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়া জেলার শাজাহানপুরে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুন) দুপুরে শাজাহানপুরের জালশুকার খাউড়া ব্রিজের দক্ষিণ পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, শুক্রবার দুপুরে খাউড়া খালে কচুরিপানার সঙ্গে ওই ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠান।

মৃত ব্যক্তির পরিচয় জানতে চেষ্টা চলছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button