শাজাহানপুর উপজেলা

শাজাহানপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসে কর্মবিরতি

৫ দফা দাবিতে বগুড়া শাজাহানপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসে কর্মবিরতি শুরু হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারি কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে সোমবার থেকে অর্ধদিবস কর্মবিরতির সাথে যুক্ত হয়েছেন এই অফিস

৫ দফা দাবির মধ্যে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারিদের পদনাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূণ্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণ করা।

এসব দাবি আদায়ে সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন, জেলা ও উপজেলা কার্যালয়ে অর্ধ দিবস কর্মবিতরতি পালন, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং পরবর্তী কর্মসূচি গ্রহণের লক্ষ্যে সংযুক্ত কর্মকর্তা কর্মচারি কল্যাণ পরিষদের সভা আহবান।

এসএ

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button