শাজাহানপুর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় দেয়াল ধসে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক: মাঝরাত থেকে টানা বৃষ্টিপাতে বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাড়ির দেয়াল ধসে কিবরিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ রবিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফুলতলা পুকুরপাড় মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিবরিয়া ফুলতলা এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। শনিবার মাঝরাত থেকে বগুড়ায় ব্যাপক বৃষ্টি শুরু হয়। টানা বৃষ্টিতে আজ সকালে কিবরিয়ার মাটির বাড়ির একটি দেয়াল ধসে পড়ে। এতে তিনি মাটির দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইনচার্জ আশরাফ আলী জানান, চিকিৎসক মৃত ঘোষণা করার পরপর তার মরদেহ বাড়িতে নিয়ে যায় স্বজনেরা।

বগুড়া জেলার সহকারী আবহাওয়াবিদ আশিকুর রহমান জানান, গতকাল রাত ১২ টা থেকে আজ বেলা ১২ টা পর্যন্ত বগুড়ায় ৯৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েকদিন এভাবেই থেমে থেমে বৃষ্টিপাত চলতে পারে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button