শেরপুর উপজেলা

শেরপুর বাবার নির্যাতনে গলায় দড়ি দিয়ে এক কিশোরীর আত্মহত্যা

বগুড়া জেলার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নে বাবার নির্যাতনে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে কুমারী সম্পা বালা (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।

নিহত কুমারী সম্পা বালা চকখানপুর দওপাড়া হিন্দু পাড়া গ্রামের দীনেশ চন্দ্র গায়েনের মেয়ে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল প্রেরণ করা হয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাতে নিজ ঘরে সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মেয়েটি। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৭দিন পূর্বে সম্পা বালার বিয়ে ঠিক হয়ে যায় কিন্তু পারিবারিক কলহের জন্য বিয়ে ভেঙ্গে যায়। গত দেড় মাস আগে সম্পা বালা বাবর নির্যাতন সয়তে না পেরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। বুধবার ১৩ জানুয়ারি রাতে নির্জন ঘরে গলায় দড়ি দিয়ে তীরে সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা করে।
 
শেরপুর থানার এসআই আব্দুস সালাম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button