শেরপুর উপজেলা

শেরপুর পৌরসভা নির্বাচনে জাল ভোট দেওয়ায় একজন আটক

বগুড়া জেলার শেরপুর পৌরসভার নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় এক জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে শেরপুর ডিজে হাইস্কুলের ভোট কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। তাকে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

আটক ভুয়া ভোটারের নাম আবু সাঈদ। সে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বাংড়া গ্রামের মোরশেদ আলীর ছেলে ।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পৌরসভা নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো অনিয়ম কিংবা বিশৃঙ্খলা আমরা বরদাশত করবো না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button