প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় আওয়ামী লীগ নেতার বাসায় ককটেল হামলা

বগুড়া জেলার শেরপুরে পৌর আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেনের বাসায় ‘ককটেল’ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসায় থাকা পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

মঙ্গলবার (৩০নভেম্বর) রাত ৯টার দিকে পৌরশহরের বারোদুয়ারী পাড়ায় মাদরাসা গেট সংলগ্ন ওই আওয়ামী লীগ নেতার বাসায় এই হামলা চলানো হয়।

ভুক্তভোগী মকবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাতে দুর্বৃত্তরা তার বাসা লক্ষ্য করে পরপর বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এরমধ্যে একটি ককটেল বাসার প্রধান দরজা সংলগ্ন কক্ষের সামনে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় পরিবারের লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়। তিনি এই ঘটনায় থানায় মামলা করবেন বলে জানান।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়েই টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাম্মাক হোসেনকে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button