শেরপুর উপজেলা
শেরপুরে ৩শ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

বগুড়ার শেরপুর উপজেলায় ৩০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার দুজন হলেন- উপজেলার গড়েরবাড়ি গ্রামের গোলাম রব্বানীর ছেলে মোনারুল ইসলাম মোমিন (৩৩) ও অপরজন হামছায়াপুর গ্রামের মৃত ছফর উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম (৬৪)।
বুধবার বিকেলে উপজেলার শাহবেন্দগী ইউনিয়নের হামছায়াপুর গ্রাম থেকে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় ইউসুফ আলী নামে আরেকজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এসএ
