বগুড়ায় ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার শেরপুর উপজেলায় ৬ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব
। এসময় তার কাছ থেকে ১ টি মোবাইল ও কিছু টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী ফেনী জেলার চোছনা এলাকার ছেরাজুল হকের ছেলে মোঃ জসীম উদ্দিন(৩১)।
সোমবার দিবাগত রাত ১ টার দিকে শেরপুর থেকে তাকে আটক করা হয়।
র্যাব সূত্র জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৬ কেজি গাজা, ১টি মোবাইল ও ৮৫০ টাকাসহ উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন তারা।
র্যাবের উর্দ্ধতন কর্মকর্তা জানিয়েছেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৯(খ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে বগুড়া জেলার শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এসএ



