শেরপুর উপজেলা

বগুড়ায় পুকুর ভেসে ওঠে শিশুর মরদেহ

বগুড়ার শেরপুরে এক শিশুর মরদেহ পুকুরে ভেসে উঠলে মরদেহটি উদ্ধার করা করা হয়েছে।

উদ্ধার শিশু আয়েশা (৮) রাজমুকুন্দ গ্রামের আইয়ুব আলীর মেয়ে।

শুক্রবার বিকেলে উপজেলার রাজমুকুন্দ শ্মশানের পাশে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, শুক্রবার দুপুর থেকে আয়েশা খাতুনকে পাওয়া না গেলে তার বাবামা আত্মীয়স্বজনের বাড়ীতে অনেক খোঁজাখুজি করে। বিকেলে স্থানীয়রা শ্মশানের পাশে ওসমানের পুকুরে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে।

স্থানীয়রা জানান, ধারনা করা হচ্ছে পুকুর পাড়ে তাদের ছাগল বাধাঁ ছিল সেই ছাগল আনতে গিয়ে পা পিছলে পুকুরে পরে গিয়ে তার মৃত্যু হতে পার।

শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন অভিযোগ না থাকলে মরদেহ হস্তান্তর করা হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button