প্রধান খবরশেরপুর উপজেলা

শেরপুরে আগুনে পুড়ল দোকান ও বসতবাড়ি

বগুড়া জেলার শেরপুরে আগুন লেগে ৩টি বাড়ি ও একটি দোকান পুড়ে গেছে।

রোববার (১৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার বিকেল বাজার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল মা‌লেক বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

এই বিভাগের অন্য খবর

Back to top button