প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

বগুড়া জেলার শেরপুর উপজেলার একটি পুকুর থেকে দুই বছর বয়সী সনি হোসেন নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার দড়িহাসড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সনি আব্দুল মোমিনের ছেলে।


শেরপুর থানা পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়েছে।


জানা যায়, প্রায় এক বছর আগে শিশু সনির মা শান্তনার সাথে তারা বাবা মোমিনের বিবাহ বিচ্ছেদ হয়। মা শান্তনা ছেলেকে নিয়ে বাবার বাড়ী সুঘাট ইউনিয়রের দড়িহাসড়া গ্রামে থাকেন। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে শিশুটি খেলাধুলা করার জন্য বাড়ির সামনে বের হয়। এক সময় শিশু সনিকে খুঁজে না পাওয়া গেলে আত্মীয় স্বজনরা তার খোঁজ করতে তাকেন। দুপুর ১২টার দিকে শিশু সনিকে পুকুরে ভাসতে দেখে যায়। আত্মীয় স্বজনরা সনিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।


শেরপুর থানার ভারপ্রাপ্ত কমকতা ওসি শহিদুল ইসলাম জানান, থানায় একটি ইউডি মামালা হয়েছে। মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button