প্রধান খবরশেরপুর উপজেলা
বগুড়ায় অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে শ্রমিক নিহত

বগুড়ার শেরপুরে সিএনজি চালিত দুই অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে একজন গৃহ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
নিহত ইয়াছিন আলী (৪৫) নন্দীগ্রাম উপজেলার ওমরপুর গ্রামের মৃত ইউছুব আলীর ছেলে।
বুধবার সকাল ১০ টার দিকে শেরপুর- নন্দীগ্রাম আঞ্চলিক সড়কে দারুগ্রাম নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে।
জানাগেছে, ইয়াছিন আলী কাজের উদ্দেশ্যে নন্দীগ্রাম থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে শেরপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে আরেকটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ইয়াছিন আলী মারা যান এবং অপর চারজন যাত্রী আহত হন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে ইয়াছিন আলীর মরদেহ বাড়িতে নিয়ে যান। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসএ



