প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় নামাজে যাওয়ার সময় বাসচাপায় পথচারীর মৃত্যু

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে।

বাসচাপায় নিহত আব্দুল হামিদ (৫০) বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তিনি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর দক্ষিণপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

৭ এপ্রিল রাত সাড়ে আটটার দিকে শহরের ধুনটমোড়ে অবস্থিত ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল হামিদ ইফতারের পর তারাবির নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হন। চা-পান করার জন্য আঁখি মনি হোটেলে যান। সেখান থেকে মসজিদে যাওয়ার জন্য মহাসড়ক পারা হবার সময় বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, দুর্ঘটনার পর নিহতের পরিবার পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে যান। তবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button