বগুড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে আড়াইশ’ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মাদারীপুর জেলার সদর উপজেলার লক্ষীপুর গ্রামের কিয়াম উদ্দিনের ছেলে রাজিব ব্যাপারি (২৭), বগুড়া সদর উপজেলার নওদাপাড়া মহল্লার খলিলুর রহমানের ছেলে সজিবুর রহমান (২৬) ও একই এলাকার গোলাম হোসেনের ছেলে রুবেল মিয়া (২৮)।
শনিবার বিকেলে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে বগুড়ায় আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা ইয়াবার একটি বড় চালান এনে ৮ এপ্রিল রাত আটটার দিকে শেরপুর শহরের ধনুটমোড় এলাকায় কেনাবেচা করছিল।
সেখানে অভিযানের একপর্যায়ে ইয়াবা বিক্রিকালে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সেইসঙ্গে তাদের শরীর তল্লাশী করে ২৫০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,
গ্রেপ্তারকৃতদের বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে।
এসএ



