প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় শিমু‌লের তুলা পাড়‌ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

বগুড়ার শেরপুরে শিমু‌লের তুলা পাড়তে গাছে উঠার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগামধ্যপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত হাফিজুল ইসলাম (৬৫) উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের পদিমহাসরা গ্রামের মৃত খোরশেদ তরফদার এর ছেলে।

জানা গে‌ছে, নিহত হাফিজুর ঘোগা মধ‌্যপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক ও জাহাঙ্গীরের সাথে শিমুলের তুলা পাড়তে চুক্তিবদ্ধ হয়ে গাছে ওঠে। এক পর্যায়ে গাছের একটি ডাল ভেঙ্গে বিদ্যুতের তারে গিয়ে পড়ে। হাফিজুর ডাল‌টি নি‌চে ফেলে দেয়ার চেষ্টা করলে সে বিদ্যুতের তারে জড়িয়ে যায়।

স্থানীয় লোকজন তাকে বিদু‌ৎতের তা‌রে ঝুল‌তে দে‌খে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কে খবর দেয়।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়‌্যার হাউস ইন্স‌পেক্টর নাদির হোসেন জানান, খবর পাওয়ার পরপরই আমাদের কর্মীরা ঘটনাস্থল থেকে হাফিজুরের লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

থানা পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button