শিবগঞ্জ উপজেলা

শিবগঞ্জে জমি নিয়ে দ্বন্দের জেরে চাচার হাতে ভাতিজা খুন

বগুড়া জেলার শিবগঞ্জে জমি নিয়ে দ্বন্দের জেরে আপন চাচার হাতে ভাতিজা খুন হয়েছে।

গত শুক্রবার (০৮ জানুয়ারী) বিকেলে উপজেলার দেউলী ইউপির কৃষ্ণপুর (মধুপুর) গ্রামে চাচা সাইফুলের হাতে মারপিটের শিকার হয় ভাতিজা মাহতাব আলী (১৪)। পরে আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (১৮ জানুয়ারী)  দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মাহতাব আলী (১৬) ঐ এলাকার জিয়াউল হকের ছেলে ও স্থানীয় রহবল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির  ছাত্র।

নিহতের চাচা দুলা ফকির বলেন, আমার ছোট ভাই সাইফুল আমাকেও মেরে ফেলবে বলে হুমকি ধামকি দিচ্ছে। তার দখলকৃত ৪ শতক জমির কাগজপত্র দেখতে চাওয়ায় আমার ভাতিজাকে মারপিট করে হত্যা করে সাইফুল ও তার লোকজন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, এব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি।  অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button