শিবগঞ্জ উপজেলা

বগুড়া শিবগঞ্জে গরু চুরির অভিযোগে নারী ট্রাক মালিক গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের বাদিয়াচড়া গ্রামের একটি কলাবাগান থেকে গরু চুরির অভিযোগে খাদিজা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

খাদিজা বেগম ওই গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী। গতকাল দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে মোকামতলা-জয়পুরহাট সড়কে উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের রথবাড়ি এলাকার একটি সেতুর ওপর থেকে দুটি গরুসহ একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২২-৮২৪২) আটক করে পুলিশ। তদন্তে জানতে পারে সেই ট্রাকটির মালিক খাদিজা বেগম। খাদিজার স্বামী ইয়াসিন সেই ট্রাক দিয়ে চালক ও হেলপারকে সঙ্গে নিয়ে গরু চুরি করে বেড়াতো। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খাদিজাকে গ্রেফতার করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, খাদিজার স্বামী ইয়াছিন এলাকার পেশাদার গরু চোর। স্ত্রীর ট্রাক নিয়ে সে নিয়মিত গরু চুরি করতো। খাদিজাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button