প্রধান খবরশিবগঞ্জ উপজেলা

বগুড়ার শিবগঞ্জে ১১ ইউপিতে চেয়ারম্যান হলেন যারা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১১টি ইউনিয়নের ভোট কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

বগুড়ার শিবগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মনোনীত ৫, আওয়ামী লীগের বিদ্রোহী ৩ এবং স্বতন্ত্র ৩ প্রার্থী জয়ী হয়েছেন।

এরা হলেন- আওয়ামীলীগ থেকে বিজয়ী কিচক ইউনিয়নে এ.বি.এম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী, বিহার ইউনিয়নে মহিদুল ইসলাম, বুড়িগঞ্জ ইউনিয়নে রেজাউল করিম চঞ্চল, শিবগঞ্জে শহিদুল ইসলাম শহীদ, দেউলী ইউনিয়নে জাহিদুল ইসলাম। আওয়ামী লীগের বিদ্রোহী আটমুল ইউনিয়নে বেলাল হোসেন, পিরবে আসিফ মাহমুদ মিল্টন এবং ময়দানহাট্টায় আবু জাফর এবং রায়নগর ইউনিয়নে শফিকুল ইসলাম শফি স্বতন্ত্র প্রার্থী হিসেবে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এছাড়া মাঝিহট্ট ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এসকেন্দার আলী সাহানা এবং সৈয়দপুর ইউনিয়নে আব্দুল মোত্তালেব নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ইউপি নির্বাচনে দু’এক জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ, ভোটকেন্দ্র দখলমুক্ত করতে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে পুলিশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button